তারা জয়ী হয়’ ‘আমি যাদের ভোট দেই,


বিনোদন ডেস্ক 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে।  শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোট নেওয়া শুরু হয়।

 

ভোট শুরুর কিছুক্ষণ পর, সকাল ১০টার দিকে কেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। ভোট দেওয়ার পর তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

সুবাহ বলেন, ভোট দেওয়া প্রত্যেকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সে কারণেই তিনি দিনের শুরুতেই কেন্দ্রে এসে ভোট দিয়েছেন।

 

সহশিল্পীদের উদ্দেশে তিনি বলেন, সবাই যেন দেরি না করে নির্ধারিত সময়ের মধ্যে ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। তার ভাষায়, ‘আমাকে দেখে সবাই অনুপ্রাণিত হতে পারেন। সকালেই এসে ভোট দেওয়া উচিত।’

এ সময় নিজের ভোটের ফল নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতায় তিনি যাদের ভোট দিয়েছেন, তারা বেশিরভাগ সময়ই জয়ী হয়েছেন। জাতীয় নির্বাচনে তিনি যে বিএনপির সংসদ সদস্য প্রার্থীকে ভোট দিয়েছিলেন, তিনিও বিজয়ী হয়েছিলেন। তাই এবার শিল্পী সমিতির নির্বাচনে যাদের ভোট দিয়েছেন, তারাও জয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।