প্রতিবেদন প্রকাশ: ০২ জুলাই ২০২৬, সময়ঃ ০৩:৩৬
মাননীয় প্রধানমন্ত্রী,
১৮ই ফ্রেরুয়ারী ক্ষমতা গ্রহনের পর আপনি অনেক কারিশমা দেখিয়েছেন । যে কারনে দেশে এবং বিদেশে আস্থার প্রতীক হয়ে উঠেছেন আপনি । মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশে অসংখ্য নিয়ামত দান করেছেন । তার মধ্যে উত্তম নিয়ামত হলো “ ইলিশ মাছ “ । ভারতসহ অন্য কোন দেশে কিস্তু এত স্বাদের মাছ আল্লাহপাক দেন নি। কষ্টের বিষয় হলো গত ১৯ বছর বাংলাদেশীরা ইলিশ মাছ খেতে না পেরে ইলিশের স্বাদ ভুলে গেছে । ড. ইউনুস ক্ষমতায় বসে ঘোষণা দিয়েছিলেন দেশের মানষকে না খাওয়ায়ে বিদেশে ইলিশ রপ্তানী করা হবে না। দেশের মা্নুষ আশা করেছিল তারা সস্তায় ইলিশ খেতে পারবে কিন্তু না তিনি ওয়াদা ভঙ্গ করে পুঁজার মধ্যে ভারতে হাজার হাজার টন ইলিশ পাঁচার করেন। আমাদের মনে রাখতে হবে আল্লাহ কিন্তু পুঁজার জন্য ইলিশের মত নিয়ামত দুনিয়াতে পাঠাননি। তাই যদি পাঠাতো তা হলে তিনি ভারতের জলসীমায় ইলিশ জন্ম দিতেন। মজার ব্যাপার হলো একই জলাধারে বাংলাদেশ সীমানায় ইলিশ পাওয়া যায় কিন্তু ভারত সীমান্তে নয় ।
দেশের মা্নুষ আপনার কাছে আশা করে সস্তায় ইলিশ মাছ খাওয়ার । আমাদের মনে রাখা এবং লজ্জা হওয়া দরকার কোরবাণীর সময় কিন্তু ভারত আমাদেরকে গরু দেয়নি। তা হলে পুঁজার সময় আমরা কেন ভারতকে ইলিশ দেব ?
আজ থেকে সম্রদ্রে ইলিশ ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে । আপনি নির্দেশ দিন ইলিশ মাছ যেন কোন কোল্ড ষ্টোরে রাখা না হয় । এ সময় সমুদ্র ও সকল নদীবন্দর এলাকায় যত কোল্ড ষ্টোর আছে তা সীলগালা করে দিন । ইলিশ ধরার সাথে সাথে ৬৪ জেলায় পাঠানোর ব্যবস্থা করুন। তা হলে মানুষ সস্তায় ইলিশ খেতে পারবে । দোয়া করবে আপনার জন্য , প্রশংসায় ভাসবে সরকার ।
যে দেশে স্বৈরাচার আছে সে দেশে ইলিশ যাবে না জনগণের এ দাবি বাস্তবায়ন করুন ।
অনুরোধক্রমে :
ও
সাবেক জেলা গ্রামসরকার প্রধান, বৃহত্তর কুষ্টিয়া।
মোবা :০১৭১৬৯৫৪৯১৯
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।