প্রতিবেদন প্রকাশ: ০১ জুলাই ২০২৬, সময়ঃ ০৩:৪৬
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক চাঞ্চল্যকর প্রেমের ঘটনা ঘটেছে। উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের আইয়ুব, তৈয়ব এবং শাহীনের ছেলের খোঁজে যশোর থেকে ছুটে এসেছেন দুই তরুণী।
জানা গেছে, মোবাইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে ওই তিন যুবকের সাথে যশোর থেকে আসা দুই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে এক তরুণীর সাথে দুই যুবকের এবং অপর তরুণীর সাথে বাকি এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই প্রেমের টানেই তারা যশোর থেকে কুমারখালীর জোতপাড়া গ্রামে চলে আসেন।
বর্তমানে উপজেলার বাধন নামের এক ব্যক্তির বাড়িতে প্রেমিকাদের উপস্থিতিতে স্থানীয়ভাবে একটি শালিসী বৈঠকের (অনুষ্ঠান) আয়োজন করা হয়েছে। এই অদ্ভুত প্রেমের ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর স্থানীয় উৎসুক জনতার মাঝে ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।