মৌয়ের কবিতা পাঠ


বিনোদন ডেক্স :

 

সাদিয়া ইসলাম মৌ। বাংলাদেশের নৃত্য, অভিনয় ও মডেলিং অঙ্গনের নন্দিত শিল্পী। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে নিজের কণ্ঠে কবিতা পাঠ করেছেন। নৃত্য, অভিনয় ও মডেলিংয়ে সফল এই তারকার কবিতা পাঠ পুরো কাজটিকে দিয়েছে এক ভিন্নমাত্রিক আবেগ ও গভীরতা। গতকাল ছিল মৌয়ের জন্মদিন। একই দিনে এবার উদযাপিত হয় বাবা দিবস।

 

দুই বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে এই ব্যতিক্রমী আয়োজন করেছে বিশ্বরঙ। বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা মিউজিক ভিডিওটির আয়োজন করেছেন। এতে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে মৌয়ের প্রয়াত বাবা প্রখ্যাত সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া একটি জনপ্রিয় গান। গানটির মূল গীতিকার ছিলেন নঈম দোহার এবং সুরকার নওয়ার পারভেজ।

প্রথমবার গানটি কণ্ঠে ধারণ করেন সাইফুল ইসলাম। কালজয়ী সেই গানকে নতুন সংগীতায়োজন ও আধুনিক নির্মাণশৈলীতে আবারও উপস্থাপন করা হয়েছে, যার সংগীতায়োজনে ছিলেন রাজন সাহা।

 

বিপ্লব সাহা জানান, মিউজিক ভিডিওতে মৌয়ের কবিতা পাঠ এই কাজকে আরও অর্থবহ ও স্মরণীয় করেছে। গতকাল সন্ধ্যায় মিউজিক ভিডিওটি একযোগে বিশ্বরঙ-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। পাশাপাশি এটি বিশ্বরঙের অফিশিয়াল ফেসবুক পেজেও উন্মুক্ত করা হয়।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।