রাফসান এর দাফন সম্পন্ন : কসাই ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন জরুরী


জনতার পত্রিকা : 
 
কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আমিন হাসান এর পুত্র রাফসান এর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে জেলার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়ে পাশে অবস্থিত কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। প্রায় তিন মাস আগে দুই বছরের শিশু রাফসানকে তার পিতা সাংবাদিক আমিন হাসান সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জুন দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে শিশু রাফসান শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিশুটির মৃত্যুতে তার পিতা মাতা কান্নায় ভেঙে পড়েন।
এদিকে সুলতানপুর নামাজে জানাজায় কুষ্টিয়ার বিভিন্ন সাংবাদিক ও স্থানীয় মানুষজন অংশ নেন। পরে শিশুটির আত্মার মাগফিরাত কামনা ও পিতা মাতাকে ধর্য্য ধারন করার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
 
কসাই ডাক্তার কল্লোলের বিরুদ্ধে নিতে হবে আইনী ব্যবস্থা : 
 
সাংবাদিক আমিন হাসানের পুত্র রাফসানের অকাল মৃত্যুর জন্য ইবলিশ ডাক্তার কল্লোল দায়ি । এই কসাই ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা জরুরী । এ ব্যাপারে সকল মিডিয়াকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানাচ্ছি ।
 
শামসুল আলম স্বপন
সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থা ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।