প্রতিবেদন প্রকাশ: ২০ জুন ২০২৬, সময়ঃ ০৭:২৫
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামে সাড়ে ৪ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে থানা পুলিশ । ওসি মনসুর আহমেদ জানিয়েছেন তাকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এঘটনাটি ভাল করে তদন্ত করার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।