প্রতিবেদন প্রকাশ: ১৭ জুন ২০২৬, সময়ঃ ১০:৪৭
প্রতিবেদন প্রথম প্রকাশ: ১৮ই এপ্রিল ২০২৬ | সময়ঃ০৮:০৮
: শামসুল আলম স্বপন :
মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়,
বাংলাদেশের দরিদ্রপীড়িত মানুষের ভাগ্যে পরিবর্তনের জন্য আপনি নিরলস কাজ করে দেশের মানুষের যেমন আস্থা অর্জন করেছেন তেমন বিশ্ববাসীর কাছে পেয়েছেন বিরল সম্মান।
আপনি নিশ্চয় জানেন দুর্ণীতিতে বাংলাদেশ অতীতে বার বার চ্যাম্পিয়ন হয়েছে। যে দেশের সরকারি অধিকাংশ প্রতিষ্ঠানই দুর্ণীতির আখড়ায় পরিনত। সে দেশে দুর্ণীতিমুক্ত প্রতিষ্ঠান আছে এমনটি ভাবাও অবান্তর। কিন্তু আমাদের প্রিয় বাংলাদেশে “বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ” একমাত্র প্রতিষ্ঠান যা শতভাগ দুর্নীতি মুক্ত। হয়তো একথা অনেকেই বিশ্বাস করতে চাইবেনা।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে ১১শত ক্ষুদ্র এনজিওদের নিয়ে দেশের প্রায় এক কোটি হতদরীদ্র মানুষের স্বাবলম্বী করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠান প্রতিবছর সহযোগি সংস্থার মাঝে কয়েক কোটি টাকা অনুদান প্রদান করে থাকে। মজার ব্যাপার হলো এ প্রতিষ্ঠান থেকে অনুদান পেতে ১(এক) টাকাও ঘুষ দেয়া লাগেনা।বরং প্রকল্প জমা দেয়ার পর যাচাই বাচায়ে টিকে গেলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সংশ্লিষ্ট এনজিওকে চিঠি দিয়ে ডেকে নিয়ে আপ্যায়ন করে আনুষ্ঠানিক ভাবে অনুদানের চেক প্রদান করে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পিওন থেকে চেয়ারম্যান পর্যন্ত কাউকে এক কাপ চা খাওয়ানো লাগেনা।
শুধু তাই নয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের যে সকল পরীবিক্ষণ উপদেষ্টা গণ মাঠ পর্যায়ে প্রকল্প মনিটরিং এ আসেন তারাও দুর্নীতির উর্ধে। শতভাগ দুর্ণীতি মুক্ত প্রতিষ্ঠান “ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন “। এমন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা গর্বীত।
মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় দেশের ১১শত ক্ষুদ্র এনজিও’র পক্ষ থেকে আপনার কাছে আবেদন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মত দেশের সকল সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলুন। তাহলে দেশ এগিয়ে যাবে ,দাঁড়াবে উন্নত বিশ্বের কাতারে। গড়ে উঠবে সবার আগে বাংলাদেশ ।
ধন্যবাদান্তে-
শামসুল আলম স্বপন
নির্বাহী পরিচালক
সেবা (পল্লী উন্নয়ন সংস্থা) কুষ্টিয়া ।
মোবা :০১৭১৬৯৫৪৯১৯
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।