অস্ত্র ও গুলিসহ কুষ্টিয়ায় ‘সন্ত্রাসী’ সওদাগর আটক


ভেড়ামারা প্রতিনিধি :

 

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের অভিযানে একটি বিদেশি রিভলবার ও ১২ রাউন্ড গুলিসহ ‘সন্ত্রাসী’ মমিনুল হক ওরফে সওদাগর (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
রোববার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। তিনি ওই এলাকার ইনার মন্ডলের ছেলে।
 
জানা গেছে, অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মমিনুল হক ওরফে সওদাগর তার নিজ বাড়িতে অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশ তার বাড়িতে অভিযোগ।
 
এ সময় একটি বিদেশি রিভলভার ও ১২ রাউন্ড গুলিসহ তাকে আটক করে পুলিশ। আটক মমিনুল হক ওরফে সওদাগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। পদ্মা নদীতে একটি বাহিনীর হয়ে তিনি সশস্ত্র মহড়া ও নদী পথে একাধিক অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে জানায় পুলিশ।
 
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, পদ্মা নদীর চরে একাধিক সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে। আটক মমিনুল একটি সন্ত্রাসী গ্রুপের হয়ে কাজ করে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।