কুষ্টিয়া জেলা বিএনপি’র নেতৃত্বে আসছেন বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন




 ::  শামসুল আলম স্বপন : 

গত ১১ জুন জনতার পত্রিকাতে লিখেছিলাম- 
“ পরিবর্তন হচ্ছে কুষ্টিয়া জেলা বিএনপি’র নেতৃত্ব ! ৩টি আসনে বিএনপি’র ভরাডুবি, ত্যাগী নেতা-কর্মীদের মুল্যায়ন না করাসহ নানা কারণে হাইকমান্ড চরম অসন্তুষ্ট । যে কারণে অচিরেই পরিবর্তন হতে পারে কুষ্টিয়া জেলা বিএনপি’র নেতৃত্ব “ ?


শুধু এ টুকু লেখাতেই কুষ্টিয়াতে সৃষ্টি হয়  তোলপাড় । ফোনের পর ফোন, প্রশ্নের পর প্রশ্ন কে বা কারা পাচ্ছেন,কবে পাচ্ছেন কুষ্টিয়া জেলা বিএনপি’র নেতৃত্ব ? 


এমন প্রশ্নের কারণে বুঝতে বাকী নেই যে বর্তমান নেতৃত্বের প্রতি ত্যাগী নেতা-কর্মীরা আস্থা হারিয়ে ফেলেছেন। তারা দ্রুত চাচ্ছেন নতুন নেতৃত্ব । বেশীর ভাগ নেতা-কর্মী কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি’ কমিটির সম্পাদকের কর্মকান্ডকে দায়ি করেছে । তারা বলছে ৫ আগষ্টের পর গড়াই নদীর উপর অবস্থিত সৈয়দ মাছউদ রুমী সেতুতে টোল তোলা বন্ধ ছিল কিন্তু কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি কমিটির সম্পাদক বিপ্লব সাবেক পৌর মেয়র আনোয়ার আলীর পুত্র ফ্যাসিষ্ট তনুকে সাথে নিয়ে টোল চালু করায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে । 

এ ব্যাপারে এলাকাবাসীসহ বিএনপি’র নেতা-কর্মীরা  প্রতিবাদ করলেও জেলা কমিটি কোন পদক্ষেপ নেয়নি। ফলে জেলা কমিটির প্রতি নেতা-কর্মীরা আস্থা হারিয়ে ফেলেছে । নেতা-কর্মীরা চাচ্ছেন অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মত সৎ যোগ্য কমী বান্ধব জনপ্রিয় নেতা কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতির দায়িত্বে আসুক। তার সাথে থাকুক কুষ্টিয়ার ইজ্জ্বতের প্রতীক মাননীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এমপি। 

তা হলে হবে সোনায় সোহাগা । কুষ্টিয়া ৬ ‍উপজেলার নেতা-কর্মীরা আবারো প্রাণ ফিরে পাবে । পুনরায় ৪টি আসনই ফিরে পাবে বিএনপি ।  বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় রাজনীতিবিদ এবং কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন ও ২০০১ সালের নির্বাচনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন । তিনি বর্তমান কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক । মাত্র কয়েক মাসেই তিনি অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা । 

 

নিজের কিংবা তার পরিবারের জন্য নয় তিনি দল ও সাধারন মানু্ষের জন্য অক্লান্ত পরিশ্রম দিয়ে যাচ্ছেন। বিএনপি’র নেতা-কর্মীরা তাকেই কুষ্টিয়া জেলা বিএনপি’র হাল ধরার জন্য আহ্বান জানাচ্ছেন বার বার । 


খোঁজ নিয়ে যতটুকু জেনেছি অল্প সময়ের মধ্যেই কুষ্টিয়া জেলা বিএনপি’র দায়িত্ব পাচ্ছেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন সকলে । আমীন

 

 প্রতিবেদক: 

 

 
 
 
 
 
শামসুল আলম স্বপন
সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থা

ও 

সাবেক জেলা গ্রামসরকার প্রধান, বৃহত্তর কুষ্টিয়া।
মোবা :০১৭১৬৯৫৪৯১৯


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।