রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা


নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা।

 

তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, ১০০ শতাংশ খুশি। এই রায় বাস্তবায়ন হলে সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা পূরণ হবে।’

আজ রোববার আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আব্দুল হান্নান মোল্লা বলেন, ‘কাঙ্ক্ষিত রায় পেয়েছি। বিচারপতি, পুলিশ, প্রশাসন, সাংবাদিক এবং বাংলাদেশের জনগণ-যারা আমার ও আমার পরিবারের বিপদের সময়ে সহায়তা করেছেন এবং মানসিকভাবে পাশে ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

রামিসার বাবা আরও বলেন, ‘আমার মেয়ের হত্যার বিচার আদালত করেছেন। এখন আমরা চাই, যত দ্রুত সম্ভব এই রায় কার্যকর করা হোক।’


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।