রাজশাহীর দাওকান্দি কলেজের শিক্ষক লfঞ্ছনf


রাজশাহী  প্রতিনিধি : 

 

রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাংচুর ও একজন শিক্ষিকার সাথে অশোভন আচরণের অভিযোগে দূর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে,রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারী বিশ^বিদ্যালয় কলেজে ঢুকে ভাংচুর ও একজন শিক্ষিকার সাথে অশোভন আচরণের ঘটনা ঘটেছে দূর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে। সুতরাং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহী জেলাধীন দূর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আকবর আলীকে বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওই কলেজে স্নাতক পরীক্ষা (ডিগ্রি) পরীক্ষা চলাকালীন, এলাকায় তাফসির মাহফিলের আয়োজন উপলক্ষে সাবেক পুলিশ সদস্য আবদুস সামাদের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতা কলেজে আসেন। তাঁরা অধ্যক্ষের সঙ্গে কথা বলার সময় আলিয়া খাতুন ভিডিও করছিলেন। জয়নগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন প্রদর্শক আলিয়া খাতুনের মুঠোফোন কেড়ে নিতে বলেন। আফাজ উদ্দিন তাঁর মুঠোফোন কেড়ে নিতে যান। তখন আলিয়া তাঁকে থাপ্পড় মারেন। এ নিয়ে তর্কাতর্কি হয়। মুঠোফোন কেড়ে নেওয়ার পর আলিয়া খাতুন নিচে এসে আফাজ উদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

এদিকে একই সময়ে কলেজের পুকুরের ইজারাদার মৎস্য ব্যবসায়ী ও বিএনপির কর্মী শাহাদাত আলী অধ্যক্ষের সঙ্গে কথা বলতে আসেন। তাঁর বিরুদ্ধে কলেজের পুকুর ইজারা নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ আছে। শাহাদত আলীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহাদত আলীকে থাপ্পড় মারেন আলিয়া খাতুন। তখন শাহাদত আলী পা থেকে স্যান্ডেল খুলে আলিয়া খাতুনকে পেটাতে থাকেন। এই খবর পেয়ে শাহাদত আলীর ছেলে লিটন ও কর্মচারী মাহাবুর গিয়ে অধ্যক্ষ এবং আলিয়ার ওপরে হামলা চালান।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।