কুষ্টিয়ার ডিসি বদলি নিয়ে এমপি আমির হামজার মনগড়া বক্তব্য : আবারও আইনি নোটিশ প্রেরণ


মন্তব্য প্রতিবেদন :

 

 

: শামসুল আলম স্বপন :

 

কুষ্টিয়ার ডিসি সাহেবকে নিয়ে মনগড়া বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

 

নোটিশে অভিযোগ করা হয়েছে, তিনি এক মসজিদে খুতবার আগে বক্তব্য দিতে গিয়ে বলেন বর্তমান কুষ্টিয়ার ডিসি বদলি হয়ে আসতে ২০৩০ কোটি টাকা ব্যয় করেছেন। তার এ বক্তব্য সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় । আমির হামজা  মনগড়া বক্তব্য কুষ্টিয়াবাসীর মনে যেমন ক্ষোভের সৃষ্টি হয়েছে তেমন তীব্র সমালোচনার ঝড় উঠেছে। 

পাশাপাশি উঠেছে নানা প্রশ্ন:

১. ডিসি সাহেব কুষ্টিয়ায় আসার জন্য  কাকে ঘুষ দিয়েছেন  ?

২. ঘুষ লেন দেনের সময় কি আমির হামজা  সেখানে উপস্থিত ছিলেন ?

৩. আমির হামজার কাছে কি ঘুষ লেনদেনের কোন প্রমাণ আছে ?

৩. ডিসি সাহেব কি অসৎ মানুষ ? 

৪. কুষ্টিয়ায় এমন কি সম্পদ আছে যে ২০৩০ কোটি টাকা ব্যয় করে আসার পর তিনি ৫০ থেকে ১০০ কোটি টাকা আয় করতে পারবেন ?

এ সব প্রশ্নের জবাব কি এমপি সাহেব  আপনার কাছে আছে? 

 

জনাব এমপি সাহেব আপনি কুষ্টিয়া মেডিকেল কলেজ চালু করা নিয়ে বলেছিলেন তিন দিনে আপনাকে ৫০ কোটি টাকার ঘুষের অফার দেয়া হয়েছে তা আপনি গ্রহন করেন নি। সে ব্যাপারে আপনাকে আইনি নোটীশ দেয়া হলেও আমার জানামতে এখন পর্যন্ত আপনি ঘুষের অফার দাতাদের নাম বলেন নি এমন কি আপনি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেননি ।  রাষ্ট্রীয় আইনে এবং শরীয়াহ  আইনেঘুষ দাতা ও ঘুষ গ্রাহিতা উভয়ই  অপরাধী  এটাও বোধ হয় আপনি জানেন না ?

আপনি ভুলে গেছেন মিথ্যা বলা মহাপাপ । ভুলবেন না বা কেন ? আপনারা তো জান্নাতী মানুষ । পাপ তো, আপনাদের ধারে কাছেও ভিড়তে পারে না । আমি বলতে চাই সস্তা জনপ্রিয়তা অজনের জন্য আর মিথ্যা কথা বলেন না। এমপি হওয়া পর আপনার লজ্জা শরমের বালাই নেই তা কুষ্টিয়াবাসী বুঝে গেছে । সারা বাংলাদেশে মামলা হওয়ার পাশিপাশি  আপনার ছবিতে জুতা নিক্ষেপ,ট্রল করা এ সব আপনার কাছে ডাল -ভাত মনে হলেও কুষ্টিয়াবাসী চরম অপমান বোধ করছে আপনার মত একজন নির্বোধকে এমপি বানিয়ে । আপনার দলের নেতারাও চরম বিব্রত ।

আমি আবারও  আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি গত ২৭ ফেব্রুয়ারী ২০২৬ আমার লেখা মন্তব্য প্রতিবেদন এখানে উপস্থাপন করে : 
 

 

 

“ মাননীয় উপরওয়ালা “

মন্তব্য প্রতিবেদন :


প্রতিবেদন প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬ । সময়ঃ ১১:৪৬

জনতার পত্রিকা : সংবাদ পাঠকঃ ১০৩১৮ জন

 

: শামসুলআলম স্বপন :

 

মাননীয় উপরওয়ালা, আসসালামুওয়ালাইকুম। আপনি দৃঢ়তার সাথে বলেছেন, মেডিক্যাল কলেজের জন্য মাত্র ৩ দিনে ৫০কোটি টাকা ঘুষের অফার পেয়েছেন কিন্তু আপনি তা গ্রহন করেননি। উপরন্ত আপনি বলেছেন কুষ্টিয়া লিখে দিলেও আপনাকে আপনার জায়গা থেকে একচুল পরিমান নড়ানো যাবে না। ধন্যবাদ আপনাকে শেষের কথার জন্য । যদি একথা ঠিক থাকে ।

 

এখন প্রশ্নহলো রাষ্ট্রীয় আইনে এবং শরীয়াহ আইনে ঘুষ দাতা ও ঘুষ গ্রাহিতা উভয়ই অপরাধী । আপনি কি ঘুষের প্রস্তাব দাতার বিরুদ্ধে আইনি কোন পদক্ষেপ নিয়েছেন ? যদি না নিয়ে থাকেন তা হলে আইনের দৃষ্টিতে আপনিও অপরাধী । আপনার যদি হেডম থাকে তা হলে ঘুষের প্রস্তাবকারীর নাম বলুন, নীচে আমার মোবাইল নম্বর দেয়া আছে । ওই ঘুষদাতার বিরুদ্ধে আমি কলম ধরতে চাই । আর যদি ঘুষ দাতার নাম না বলেন তাহলে বুঝে নেব ওটা আপনার স্বভাব সুলভ মিথ্যা কথা ।

 

সস্তা জনপ্রিয়তা লাভের আশায় গলাবাজি করলে ধরা খাবেন পদে পদে। দাদা ২১ বছর আর চাচা ২১ বছর চেয়ারম্যান ছিল কথাটি বলে যেমন ধরা খেয়েছিলেন। নির্বাচনকালীন সময় আমি নিজে আপনার পৈত্রিক গ্রাম দাবিড়া ভিটায় গিয়ে গ্রামবাসীর কাছে জিজ্ঞাসা করেছিলাম আপনার দাদা মো: জান আলী সর্দার এবং চাচা মো: আব্বাস উদ্দিন সর্দার চেয়ারম্যান ছিলেন কিনা ? গ্রামবাসী বললেন তারা চেয়ারম্যান হওয়া তো দুরের কথা জীবনে কেও মেম্বরও হতে পারেননি । গ্রামবাসী বলেছেন কাজল সাহেব চেয়ারম্যান ছিলেন দুই টার্ম কিন্তু তিনি আপনার কেও হন না।

 

আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আপনি বলেছেন ভন্ড তুই আমার কুষ্টিয়ায় খোঁজ নিয়ে দেখ আমার ১৪ গোষ্ঠী আওয়ামীলীগ করে ।  এটা কিন্তু ডাহা সত্য কথা

 

প্রতিবেদক :
শামসুল আলমস্বপন,
সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থা, 
সম্পাদক: জনতার পত্রিকা ও  ষ্টাফ রিপোর্টার  দৈনিক আমাদের সময় । মোবা : ০১৭১৬৯৫৪৯১৯


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।