মাননীয় উপরওয়ালা


: শামসুল আলম স্বপন : 

মাননীয় উপরওয়ালা, আসসালামুওয়ালাইকুম। আপনি দৃঢ়তার সাথে বলেছেন, মেডিক্যাল কলেজের জন্য মাত্র ৩ দিনে ৫০ কোটি টাকা ঘুষের অফার পেয়েছেন কিন্তু আপনি তা গ্রহন করেন নি। উপরন্ত আপনি বলেছেন কুষ্টিয়া লিখে দিলেও আপনাকে আপনার জায়গা থেকে একচুল পরিমান নড়বেন না। ধন্যবাদ আপনাকে শেষের কথার জন্য । যদি কথাটা ঠিক থাকে ।
এখন প্রশ্ন হলো রাষ্ট্রীয় আইনে এবং শরীয়াহ আইনে ঘুষ দাতা ও ঘুষ গ্রাহিতা উভয়ই অপরাধী । আপনি কি ঘুষের প্রস্তাব দাতার বিরুদ্ধে আইনি কোন পদক্ষেপ নিয়েছেন ? যদি না নিয়ে থাকেন তা হলে আইনের দৃষ্টিতে আপনিও অপরাধী । আপনার যদি হেডম থাকে তা হলে ঘুষের প্রস্তাবকারীর নাম বলুন । ওই ঘুষদাতার বিরুদ্ধে আমি কলম ধরতে চাই । 
সস্তা জনপ্রিয়তার লাভের আশায় গলাবাজি করলে ধরা খাবেন পদে পদে। দাদা ২১ বছর আর চাচা ২১ বছর চেয়ারম্যান ছিল কথাটি বলে যেমন ধরা খেয়েছিলেন। নির্বাচনকালীন সময় আমি নিজে আপনার পৈত্রিক গ্রাম দাবিড়া ভিটায় গিয়ে গ্রামবাসীর কাছে জিজ্ঞাসা করেছিলাম আপনার দাদা মো: জান আলী সর্দার এবং চাচা মো: আব্বাস উদ্দিন সর্দার চেয়ারম্যান ছিলেন কিনা ? গ্রামবাসী বললেন তারা চেয়ারম্যান হওয়া তো দুরের কথা জীবনে কেও মেম্বরও হতে পারেননি । গ্রামবাসী বলেছেন কাজল সাহেব চেয়ারম্যান ছিলেন দুই টার্ম কিন্তু তিনি আপনার কেও হন না। 

 

প্রতিবেদক : শামসুল আলম স্বপন, চেয়ারম্যান : জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থা, সম্পাদক:  জনতার পত্রিকা ও ষ্টাফ রিপোর্টার : দৈনিক আমাদের  সময় । মোবা : ০১৭১৬৯৫৪৯১৯


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।