প্রতিবেদন প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৯:২৪
নিহত শাহজামাল কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তিনি কুষ্টিয়া জেলা স্কুলের সামনে একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি মেইল শহরের সাদ্দাম বাজার এলাকার অদূরে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনের ধাক্কায় চালক ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে থানা-এর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রেলওয়ে থানার এসআই নাসির বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অননুমোদিত এই রেলক্রসিং দিয়ে পূর্ব মজমপুর ও উদিবাড়ি এলাকার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন-এর স্টেশন মাস্টার ইতিয়ারা খাতুন বলেন, অনুমোদন না থাকায় সেখানে কোনো ব্যারিয়ার বা দায়িত্বপ্রাপ্ত কর্মী নেই।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।