প্রতিবেদন প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৮:৪১
প্রেস বিজ্ঞপ্তি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় দেশবাসীকে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
সেই সাথে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার বাদ জুম'আ 'গনতন্ত্রের মা' সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভকামনায় কুষ্টিয়া জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে জেলার সকল মসজিদে দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
বার্তা প্রেরক,
ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন সরকার
সদস্য সচিব
কুষ্টিয়া জেলা বিএনপি
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।