মাননীয় এমপি জনাব আমির হামজা সাহেব, হাসপাতালের আঙ্গিনা ছাপ করার জন্য তো রয়েছে সুইপার । তারা যে ঠিক মত কোন কাজ করে না সে ব্যাপারে আপনি কর্তৃপক্ষের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন ? আর চিকিৎসক ও কর্মচারিদের অবহেলা এবং দুর্নীতির বিরুদ্ধেই বা কি ব্যবস্থা নিবেন ? চিকিৎসকরা ইচ্ছেমত ভিজিট বাড়িয়ে রোগীদের সর্বশান্ত করছে সে ব্যাপারে আপনার পদক্ষেপ কি? হাসপাতালের ওষুধ চুরি হয় তার কি করবেন ? বাথ রুমে বালতি নেই,বদনা নেই, লাইট নেই সে ব্যাপারে কি পদক্ষেপ নিবেন্ ? কুষ্টিয়াবাসী খুশি হত আপনি যদি আরএমও’র হাতে ঝাটা তুলে দিয়ে ঝাড়ু দেওয়াতে পারতেন।
আরএমও হয়তো একদিন বলবে এমপি সাহেব বাইরে তো ঝাড়ু দিলেন এবার হাসপাতালের টয়লেট গুলো পরিষ্কার করে দিয়ে যান ? কার দায়িত্ব কি তা না বুঝলে যা হয় ।