যারা মিথ্যাচার করছে, তারা আমাকে মৌসুমী বানায়নি


 বিনোদন ডেক্স :                                                 

                                                     র

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো গুজবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি।

 

গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, ‘ভিউ পাওয়ার আশায় কিছু মানুষ মিথ্যাকে রংচং মিশিয়ে উপস্থাপন করছে। তবে যারা আজ মিথ্যাচার করছে, তারা আমাকে মৌসুমী বানায়নি। দীর্ঘ পরিশ্রমের পর দর্শকদের মনে আমি যে জায়গা করে নিয়েছি, তা থেকে সরানো এত সহজ নয়।’

দেশে ফেরা প্রসঙ্গে মৌসুমী জানান, কাজ শেষ হলেও অসুস্থ মায়ের দেখাশোনার কারণেই মূলত তাকে প্রবাসে থাকতে হচ্ছে। ভিত্তিহীন প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে আইনের সঠিক প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি সাফ জানিয়ে দেন, এসব গুজবকে তিনি কখনই পাত্তা দেননি এবং ভবিষ্যতেও দেবেন না।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।