প্রতিবেদন প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৮:৪৮
শামসুল আলম স্বপন :
আজ ১৪ই ফেব্রুয়ারী কুষ্টিয়া উপজেলার ১৩ ইউনিয়নের বিএনপি ওঅঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং জনগনের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন কুষ্টিয়া জেলা বিএনপি’র সুযোগ্য সদস্য সচিব ও ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। তিনি আজ সকাল দলীয় নেতাদের সাথে নিয়ে শুভেচ্ছা সফরে বেরিয়ে যান ।
তাদের প্রিয় নেতা কে কাছে পেয়ে সাধারন জনগন ও বিএনপি’র নেতা-কর্মীরা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন । শোকাতুর মানুষের ভালোবাসায় তিনিও চোখের পানি ধরে রাখতে পারেননি।
নির্বাচনে পরাজয়ের ব্যাপারে এ সময় বিএনপি’র নেতা-কর্মীরা বেঈমান,মুনাফেক ও গাদ্দার নেতা-কর্মীদেরকে দায়ি করেন । তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনেরও দাবি জানান তারা ।
ইঞ্জিনিয়ার জাকিরহোসেনসরকারআশ্বস্ত করে বলেন, আমি কথা দিচ্ছি, নেতাকর্মীদেরএইশোকঅচিরেই শক্তিতে পরিনতকরব ইনশাল্লাহ ।
কুষ্টিয়ার উন্নয়নে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা অঙ্গীকার বদ্ধ নির্বাচনী ইশতেহারে দেয়া ঘোষণা বাস্তয়নে জনগণকে সাথে নিয়ে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ । তিনি সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান ।
তিনি এক দিনে হাটশ হরিপুর, বটতৈল, আইলচারা, পাটিকাবাড়ি, গোস্বামীদুর্গাপুর, মনোহরদিয়া, ঝাউদিয়া,আব্দালপুর,হরিনারায়নপুর, উজানগ্রাম,আলামপুরসহ বিভিন্ন ইউনিয়নের জনগণ ও নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। জনগণ ও নেতা কর্মীরা তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে ভুলে যান অনেকটা মনের কষ্ট ।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।