আজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা


ঢাকা অফিস : 

 

 

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে রাজধানী ঢাকার আটটি স্থানে আজ সোমবার জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে গতকাল রোববার ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভা করেছেন তিনি।

 

বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান আজ তার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনের মোট আটটি জনসভায় অংশ নেবেন। এর মধ্যে বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এরপর দুপুর ১২টায় ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, বেলা ১টায় ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে, বেলা ২টায় ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে,বিকেল ৩টায় ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকেল ৪টায় ঢাকা-৪ আসনে জুরাইন-দয়াগঞ্জ রোডে, বিকেল ৫টায় ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।