চারিদিকে জামাতের আমীরের শুধু নারী কে নিয়ে কথা, নারী মা বোন, নারীর দিকে তাকালে চোখ তুলে নিবে, নারীর কর্ম ঘন্টা কমায়ে দিবে, নারীদের সকল সুযোগ সুবিধা দেবে,জীবন দিয়ে হলেও নারীর সন্মান রক্ষা করবে,
প্রতিটা জনসভা, প্রতিটা আলোচনাতে তিনি নারীকে টানেন।
তিনি নারীদেরকে অসহায় ভাবছেন, সেই কারনে তিনি বারবার নারীদের কে টেনে কথা বলছে।
কিন্তু জানাবে জামাতের আমীর মনে রাখবেন নারীরা অসহায় না, নারীরা অবলা না, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী তাদের অধিকাংশ কর্মজীবি। নারীরা কোন কোন ক্ষেত্রে তাদের অবদান রাখছেন না বলতে পারেন???
তৈরী পোশাখ শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রশাসনিক ক্ষেত্রে নারীদের অংশ গ্রহণ দেশের জিডিপিতে বড় ভূমিকা রাখছে।এছাড়াও উদ্যোক্ত হিসাবে নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক নেতৃত্বে নারীরা ঈর্ষানীয় সাফল্য অর্জন করেছেন।
আপনি ইশতেহারে লিখেছেন, কর্মজীবি নারীদের কর্মঘন্টা কমিয়ে ৫ ঘন্টা করবেন, তাহলে বাকি তিন ঘন্টার টাকা কি আপনি ভূর্তকি দেবেন????
নাকি মালিক পক্ষ লসের হাত থেকে বাঁচার জন্য নারীদেরকে নিয়োগ দেওয়া বন্ধ করে দেবেন এবং এভাবেই আপনি নারীদের কে ঘরে বন্দী করার ষড়যন্ত্র করছেন????