প্রতিবেদন প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৫:৪৬
দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নির্বাচনী প্রচারকালে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক আহত ৩ জন কে আজ শুক্রবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মো. বেলাল উদ্দিন এর নেতৃত্বে জামায়াতের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজারে যান। এসময় নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া বিএনপি সমর্থক মো. হামিদ মোল্লার নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। পরে জামায়াতের নেতা-কর্মীরাও পাল্টা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১১জন আহত হয়।
আহত মধ্যে রয়েছেন জামায়াত কর্মী শরিফুল ইসলাম (৩২), আমিরুল ইসলাম (৫০), হাসান (২৮), শফিউল ইসলাম (৫৫), সাকিল (২৫), ইব্রাহিম (৫২), বিপুল (৩০) ও ইমন (২৮) এবং বিএনপি কর্মী লিটন (৩৫), তবিবুর রহমান (৫০) ও বিপ্লব হোসেন (৩২)।
এদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন বলেন, নির্বাচনী প্রচারনার সময় জামায়াত সমর্থকরা আমাদের দলীয় কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন বিএনপি কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিব।
অপরদিকে দৌলতপুর জামায়াতের সহকারী সেক্রেটারী বুলবুল আহমেদ বলেন, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা বেলাল উদ্দিন নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপি সমর্থকরা হামলা চালিয়ে আমাদের কর্মীদের আহত করে। এর আগেও তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা এসব হামলার ঘটনার সুষ্ঠু বিচার চাই।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।