বিজয়-রাশমিকা ‘রানাবালি’ দিয়ে ঝড় তুলবে


বিনোদন ডেস্ক :বিজয় দেবেরকোন্ডা ও রাশমিকা মান্দান্না-পর্দায় এই জুটির রসায়ন মানেই ভক্তদের বাড়তি উন্মাদনা। দীর্ঘ বিরতির পর আবারও রুপালি পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি। প্রজাতন্ত্র দিবসে নির্মাতারা ঘোষণা করলেন তাদের নতুন সিনেমা ‘রানাবালি’র নাম ও মুক্তির তারিখ।

 

পরিচালক রাহুল সাংকৃত্যায়নের এই পিরিয়ড ড্রামাটি চলতি বছরের ১১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে। ১৯ শতকের উত্তাল ভারতবর্ষের পটভূমিতে নির্মিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের কিছু ঐতিহাসিক সত্য ঘটনাকে কেন্দ্র করে। ‘রানাবালি’ চরিত্রে বিজয়কে দেখা যাবে সম্পূর্ণ নতুন ও প্রভাবশালী এক অবতারে। ছবির প্রধান নারী চরিত্র ‘জয়াম্মা’ হিসেবে থাকছেন রাশমিকা মান্দান্না। ছবিটিতে ভিলেন হিসেবে থাকছেন হলিউড অভিনেতা আর্নল্ড ভসলু, যিনি অভিনয় করবেন ব্রিটিশ অফিসার স্যার থিওডোর হেক্টর চরিত্রে।

‘ডিয়ার কমরেড’ ও ‘খুশি’র পর প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকার্সের সঙ্গে এটি বিজয়ের তৃতীয় কাজ। অন্যদিকে ‘ট্যাক্সিওয়ালা’র পর অভিনেতা বিজয় ও পরিচালক রাহুল আবারও এক হয়েছেন এই বিগ বাজেটের প্রজেক্টে। ইতিহাস আর রোমান্সের মিশেলে ‘রানাবালি’ যে বক্স অফিসে ঝড় তুলবে, তার ইঙ্গিত এখনই পাওয়া যাচ্ছে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।