তারেক রহমান চট্টগ্রামে


চট্রগ্রাম অফিস : 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারেরে জন্য চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তাকে বহনকারী বিমান চট্টগ্রামে অবতরণ করে। রাতে তিনি চট্টগ্রামে থাকবেন। পরের দিন রোববার চট্টগ্রামসহ চার জেলায় ছয়টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন। 

 

চট্টগ্রাম বিমানবন্দরে নামলে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে গিয়েছিলেন তারেক রহমান। তখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। সেই সফরের পর দীর্ঘ সময় তিনি দেশের বাইরে অবস্থান করেন। চলতি বছরের জানুয়ারিতে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর এই সফর তার রাজনৈতিক ভূমিকার নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন দলীয় নেতারা।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।